Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৮, ২০২৫ , ১১:০৬ পূর্বাহ্ণ

নাটোরের বড়াইগ্রামে মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে প্রাণ হারিয়েছে ৯ বছরের স্কুলছাত্র মিনহাজ হোসেন আবির

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি : গত বৃহস্পতিবার রাতে বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন একটি নির্মাণাধীন মিলে ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ড।

ঘটনাটির ১২ ঘণ্টার মধ্যেই, শুক্রবার সকালে ১২ বছর বয়সী অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।সন্ধ্যা সাড়ে ছয়টায় বড়াইগ্রাম থানায় অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিং। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়।

তিনি জানান—মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে, পাশের ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় আবিরকে।অভিযুক্ত কিশোর তার প্রাথমিক স্বীকারোক্তিতে বিষয়টি নিশ্চিত করে, এবং তার দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় নিহতের মোবাইল ফোন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিশু অপরাধ রোধে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে।

আজকালের কন্ঠ/রাহাত/ সাহাবুল

প্রিন্ট করুন