সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণায় পূজার্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে রথযাত্রা উৎসব পালিত হয়েছে।
শুক্রবার(২৭শে জুন) নরসিংহ জিউর আখড়া ও ইসকন থেকে এ রথযাত্রা বের হয়।
শ্রী শ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী উৎসব।আগামী ৫ জুলাই বিকাল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, শোভাযাত্রা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভগবত কথা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও মেলা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেত্রবৃন্দ।
আজকালের কন্ঠ/রাহাত/সুশীল