Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৭, ২০২৫ , ৩:০১ অপরাহ্ণ

গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষনা

লেখকঃ আজকালের কণ্ঠ

এ,এস,মামুন গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : দীর্ঘ প্রায় দেড় যুগ পর বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষনা করেছেন বরিশাল জেলা উত্তর জেলা মহিলা দল। জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরিফা নাসরিন ও সাধারন সম্পাদক লিপি নাসরিন স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট গৌরনদী জেলা পৌর কমিটি ঘোষনা করা হয়েছে।

গৌরনদী উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক পৌর কাউন্সিলর ও বরিশাল জেলা বিএনপির সদস্য হোসনে আরা বেবী, সাধারন সম্পাদক তানিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন। সহসভাপতি হলেন তাসলিমা সেকেন্দার, আনোয়ারা বেগম, দিলরুবা বেগম, বিউটি বেগম, শেফালী বেগম, সুমা বেগম, মুন্নী আকতার, পপি বেগম, জেসমিন সুলতানা, মুক্তা খান, নাজমা বেগম ও রাশিদা বেগম। সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শিল্পি বেগম। গৌরনদী পৌর কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফিরোজা বেগম সাধারন সম্পাদক লতা বেগম ও সাংগঠনিক সম্পাদক কহিনুর বেগম ১০১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি করা হয়।

গৌরনদী উপজেলা কমিটির সভাপতি হোসনে আরা বেবী বলেন, দেড় যুগ পর ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী আন্দোলন অংশ গ্রহনকারী ও নির্যাতিত কর্মিদের নিয়ে এ কমিটি ঘোষনা করায় কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী ও জেলা কমিটির সভাপতি সম্পাদকের প্রতি আমরা কৃতজ্ঞত।

প্রিন্ট করুন