Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৭, ২০২৫ , ১০:৫৫ পূর্বাহ্ণ

শফিকুল আলম পুরস্কার পেলেন হাসিনার পালিয়ে যাওয়ার ব্রেকিং নিউজ দিয়ে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংবাদ ব্রেকিং নিউজ দেওয়ায় আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এটা আমার জন্য বড় খবর। ‘‘বাংলাদেশ বিপ্লব’’ এবং শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য অনারেবল মেনশন (সম্মানজনক স্বীকৃতি) পেয়েছি।’

পোস্টের সঙ্গে অ্যাওয়ার্ডের একটি ছবি যুক্ত করেন তিনি। ছবিতে দেখা যায়, দ্য সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া ২০২৫ (এসওপিএ) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন