Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৭, ২০২৫ , ২:২৪ পূর্বাহ্ণ

জাবিতে অটোরিকশা চালুর আন্দোলনে জুলাই হামলাকারী ছাত্রলীগ কর্মী

লেখকঃ আজকালের কণ্ঠ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুনরায় ব্যাটারি চালিত অটোরিকশা চালুর আন্দোলনের সম্মুখ সারিতে জুলাইয়ে উপাচার্যের বাসভবনে হামলাকারী এক ছাত্রলীগ কর্মী।

বৃহস্পতিবার (২৬ জুন) নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে ১৪, ১৫ ও ১৭ জুলাই ২০২৪ তারিখে সংগঠিত হামলার ঘটনায় অধিকতর তদন্ত কমিটির ভিডিও ও স্থির চিত্র প্রদর্শনীতে তাকে চিহ্নিত করা হয়। সেখানে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেন।

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী মো. মাহফুজ (মাহফুজ গাজী) সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের (৪র্থ বর্ষের) শিক্ষার্থী এবং বর্তমানে কাজী নজরুল ইসলাম হলে আবাসিক শিক্ষার্থী হিসেবে থাকছেন তিনি। জুলাই আন্দোলনের সময় শহিদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র হিসেবে সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন।

ছবিতে দেখ যায় , জুলাইয়ে জাবি উপাচার্যের বাসভবনে হামলায় সবুজ রংয়ের টি শার্ট পরিহিত ছিলেন তিনি এবং একই রংয়ের টি-শার্ট পরিহিত অবস্থায় গতকাল ২৫ জুন বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনি ভাবনের সামনে অটোরিকশা চালুর আন্দোলনে আন্দোলনে অংশ নেন তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অংশিজনদের অনেকেই মনে করেন মাহফুজ গাজীর মতো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংশ্লিষ্ট অনেকেই অটো রিক্সার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের আড়ালে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার পায়তারা করছেন।

গতকাল এসময় (সাড়ে ১২টায়) পরিদর্শনে আসা কমনওয়েলথ প্রতিনিধি দল, নতুন ব্যাচে ভর্তি হতে আসা শিক্ষার্থীসহ সাংবাদিকদের ভবনে আটকে রেখে আন্দোলন করেছেন মাহফুজ গাজীসহ একদল শিক্ষার্থী।

এদিকে, তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে অধিকতর তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব বলেন, “উক্ত শিক্ষার্থীকে আমরা কারণ দর্শানোর নোটিশ প্রদান করব আত্মপক্ষ সমর্থনের জন্য।

 

 

প্রিন্ট করুন