Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৭, ২০২৫ , ১:৫৬ পূর্বাহ্ণ

ইন্দুরকানীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি,আলিম ও ভোকেশনাল শাখার পরীক্ষা। উপজেলার মোট ০৩টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এইচএসসি সাধারণ শাখায় ২৮০ জন পরীক্ষার্থীদের মধ্যে ২৭৬ জন উপস্থিত ছিলেন এবং অনুপস্থিত ছিলেন ০৪জন,আলিম শাখায় ১৪৫ জন পরীক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ১৪০ জন অনুপস্থিত ছিলেন ০৫জন
ভোকেশনাল শাখায় মোট ৮৪ জন পরীক্ষার্থীদের মধ্যে সবাই উপস্থিত ছিলেন।

উপজেলায় এইচএসসি,আলিম ও ভোকেশনাল এই ০৩টি শাখায় মোট ৫০৯ জন পরীক্ষার্থীদের মধ্যে ৫০০ জন উপস্থিত ছিলেন এবং ০৯ জন অনুপস্হিত ছিলেন।

উপজেলা ০৩টি পরীক্ষা কেন্দ্রতেই কোন পরীক্ষার্থী বহিষ্কার বা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুস্থ,শান্তিপূর্ণ ও নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে পরীক্ষা সম্পন্ন হয়েছে।উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন্দ্রগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।

 

প্রিন্ট করুন