Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৬, ২০২৫ , ৫:৫৮ অপরাহ্ণ

ড. শফিকুল ইসলাম মাসুদের সঙ্গে জুলাই যোদ্ধা সংসদের নেতৃবৃন্দের মতবিনিময়

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঙ্গে মতবিনিময় করেছেন জুলাই যোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। প্রতিনিধিদলে ছিলেন আহত জুলাই যোদ্ধা মহিউদ্দিন সিকদার ও আব্দুর রহিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৪ জুন) রাতে ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ের হলরুমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নেতৃবৃন্দ জুলাই-আগস্ট বর্ষপূর্তি পালনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এ সময় জুলাই যোদ্ধারা নিজেদের এবং রাষ্ট্রের বিভিন্ন সমস্যার দিক তুলে ধরেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ সমস্যাগুলোর বিষয়ে অবগত হয়ে সংগঠনের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, জামায়াতে ইসলামী পূর্বের ন্যায় আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে পাশে থাকবে এবং রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি/নি

প্রিন্ট করুন