Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৬, ২০২৫ , ৫:২৩ অপরাহ্ণ

জাজিরায় নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও আলিম পরিক্ষা চলছে

লেখকঃ আজকালের কণ্ঠ

বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার (২৬ জুন) সারাদেশের মত শরীয়তপুরের জাজিরায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও আলিম পরিক্ষা চলছে।

বিকেনগর সরকারি কলেজ কেন্দ্রে ১৬৯ ছাত্র ৩৪ ছাত্রী ১৩০ অনুপস্থিত ৫ জন, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের কেন্দ্রে ৪৯১ ছাত্র ২০০ ছাত্রী ২৯১ অনুপস্থিত ১৮ জন, জাজিরা মাদ্রাসা কেন্দ্রে ৬৪ ছাত্র ২১, ছাত্রী ৪৩ অনুপস্থিত ৩ জন তিনটি কেন্দ্রে মোট ৬৯৮ জন পরিক্ষার্থী পরিক্রমায় অংশগ্রহণ করে। বিকেনগর সরকারি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, কেন্দ্রের অবস্থা এবং পরিবেশ সুন্দর ও স্বাভাবিক আছে।

জাজিরা বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান বলেন, ছেলে মেয়েরা সম্পূর্ন নকল মুক্ত এবং শান্তিপূর্ণ পরিবেশে পরিক্ষা দিচ্ছে, ঐ কেন্দ্রে আইন শৃঙ্খলা দায়িত্বে থাকা এসআই কায়কোবাদ হোসেন যানান পরিক্ষা কেন্দ্রের ভিতরে এবং বাহিরের পরিবেশ স্বাভাবিক ও ভালো আছে।

আজকালের কন্ঠ/রাহাত/বি

প্রিন্ট করুন