Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৫, ২০২৫ , ১১:৫০ অপরাহ্ণ

জাবি উপাচার্যের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

লেখকঃ আজকালের কণ্ঠ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে কমনওয়েলথ সচিবালয়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কমনওয়েলথ এর গুড অফিসেস সেকশন গভর্ণনেন্স এন্ড পিস ডিরেক্টরেট-এর উপদেষ্টা অধ্যাপক মিশেল স্কবি’র নেতৃত্বে এই প্রতিনিধি দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিষয়ে জানতে আগ্রহ ব্যক্ত করেন। উপাচার্য এই আগ্রহের জন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ জানান।

সৌজন্য সাক্ষাৎকালে কমনওয়েলথ প্রতিনিধিদলের জর্ডান নিল , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার, সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতের আগে কমনওয়েলথ প্রতিনিধিদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগ আয়োজিত কনমনওয়েলথ স্কলারশিপ এবং কমনওয়েলথ এর সাথে শিক্ষার্থীদের নেটওয়ার্কিং বৃদ্ধিতে করণীয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে বিভাগীয় সভাপতি অতিথিদের স্মারক উপহার তুলে দেন।

 

 

প্রিন্ট করুন