Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৫, ২০২৫ , ৭:৫৫ অপরাহ্ণ

২০২৪-২৫ অর্থবছরের ময়মনসিংহ কৃত্রিম প্রজনন কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন ও মতবিনিময়

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ : ২০২৪-২৫ অর্থবছরে ময়মনসিংহ জেলার কৃত্রিম প্রজনন কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন ২০২৫, বুধবার সকাল ১০টায় তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ময়মনসিংহ।

সভায় প্রধান অতিথি ছিলেন ড. মোঃ বয়লার রহমান, পরিচালক (প্রশাসন), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ শাহজামান খান, পরিচালক,কৃত্রিম প্রজনন কেন্দ্র; ড. মনোরঞ্জন ধর, পরিচালক (প্রশাসন), প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা এবং ড. মোঃ মোস্তাফিজুর রহমান, পরিচালক, ময়মনসিংহ বিভাগ।

সভায় সভাপতিত্ব করেন ড. মোঃ রুহুল আমিন, উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ময়মনসিংহ।

সভায় বক্তারা কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নে কৃত্রিম প্রজনন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও প্রযুক্তির প্রয়োগের ওপর জোর দেন।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিল এসআই গোধরেজ এলএটডি প্রাইভেট লিমিটেড এবং সহযোগিতায় ছিল এক.এন.এফ ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ।

আজকালের কন্ঠ/রাহাত/ব্যুরো

প্রিন্ট করুন