Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৫, ২০২৫ , ৭:২৮ অপরাহ্ণ

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নির্মানাধীন একটি ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক শকে ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. মোকাদ্দাস আলী (৩৫)। তিনি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

বুধবার (২৫শে জুন) দুপুরের দিকে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বিষ্ণুপুর মহসিনিয়া দাখিল মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসা ভবনের নির্মাণকাজ চলাকালীন সময়ে বিদ্যুতের লাইন সংযোগের কাজ করছিলেন মোকাদ্দাস। এ সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা ভবন থেকে তিন তলায় পড়ে যান। সঙ্গে সঙ্গে সেখানকার অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোকাদ্দাস আলীকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কলমাকান্দা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) বাবুল হাসান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আজকালের কন্ঠ/রাহাত/সুশীল

প্রিন্ট করুন