Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৫, ২০২৫ , ১১:১৭ পূর্বাহ্ণ

মাভাবিপ্রবিতে মেডেল ও ডাস্টবিনে সমকামীতার প্রতীক ব্যবহারের অভিযোগে শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়া

লেখকঃ আজকালের কণ্ঠ

পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সাম্প্রতিক স্থাপিত ডাস্টবিন ও ‘ভিসি কাপ’ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের রানারআপ মেডেলের রঙ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের দাবি, উভয় ক্ষেত্রেই সমকামীদের প্রতীক হিসেবে পরিচিত রংধনু পতাকার রঙ অবলম্বন করা হয়েছে। যা উদ্দেশ্যপ্রণোদিত এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রাসঙ্গিক বার্তা ছড়ানোর শামিল।

ডাস্টবিনের গায়ে রঙধনুর রঙের সিকুয়েন্স এবং মেডেলের রঙেও একই কম্বিনেশন থাকায় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। কেউ কেউ এটিকে ‘সফট প্রমোশন’ বলে উল্লেখ করছেন।

বিশ্ববিদ্যালয়ের এস্টেট পরিচালক ড. মো আশরাফ আলী বলেন,

কালার বাছাইয়ের সময় আমরা এমনটা চিন্তা করিনি।৩টা রং এ এটা ভালো লাগবে- এ দৃষ্টিকোণ থেকেই রং গুলো বাছাই করা। এর সাথে সমকামীর পতাকার কোনো সংযোগ নাই। শুধু সৌন্দর্যের কথা চিন্তা করেই এটা দেওয়া হয়েছে। সবুজ কালারটা বাদ দেওয়া হয়েছে কারণ আমাদের জাতীয় পতাকায় সবুজ আছে। তাই ডাস্টবিনে সবুজ কালার না দিয়ে এই কালারগুলো দিয়েছি।

আজকালের কন্ঠ/রাহাত/পার্থ 

প্রিন্ট করুন