Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৫, ২০২৫ , ১২:২১ পূর্বাহ্ণ

নুরুলের বাদ পড়া আশ্চর্যজনক : নান্নু

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : মমেসির সামনে ‘সিউ’ করতে চেয়েছিলেন, অথচ মাঠে নেমেই পড়লেন চোটে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেতে পারেন নুরুল হাসান সোহান। এমন ধারণা ছিল অনেকেরই। তবে সোমবার ঘোষিত দলে জায়গা হয়নি এই উইকেটকিপার-ব্যাটারের।

নুরুল ডাক না পাওয়ায় অবাক হয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মঙ্গলবার চট্টগ্রামে বিসিবির টেস্ট কার্নিভাল অনুষ্ঠানে সোহান প্রসঙ্গে মিনহাজুল বলেন, ‘নির্বাচক প্যানেল তো এটার জবাব দিয়ে দিয়েছে। কিছু কিছু জায়গায় ব্যাখ্যা দিয়েছে কীভাবে দল নির্বাচন করেছে। তবে কিছু কিছু জায়গায় যথেষ্ট ঘাটতি রয়েছে।

নুরুলের বাদ পড়াটা আমার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। ‘এ’ দলের সবশেষ সিরিজেও সে ভালো পারফর্ম করেছে। প্রস্তুতি ম্যাচেও ভালো করেছে। ফলে এই জায়গাটায় একটা প্রশ্ন রয়েছে। তবে সব মিলিয়ে প্রধান নির্বাচক তো একটা ব্যাখ্যা দিয়েছেন। যারা দলে আছে, তাদের ভালো খেলার সামর্থ্য রয়েছে। আমরা চাইব সেরাটা দিয়ে যেন ভালো খেলতে পারি।’

এর আগে সোমবার নিজের বাদ পড়া নিয়ে আক্ষেপের সুরে নুরুল বলেন, ‘জাতীয় দলে খেলা গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে খেলতে চাই। যখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন থাকবে না, তখন হয়তো ক্রিকেটই খেলব না।’

 

প্রিন্ট করুন