Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৪, ২০২৫ , ১১:৩১ অপরাহ্ণ

৩০ কোটি টাকা বাজেটে কাঙ্খিত সুফল পাবে কি রায়পুর পৌরবাসী

লেখকঃ আজকালের কণ্ঠ

জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২৯ কোটি ৯৩ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক মো. ইমরান খান। ঘোষিত বাজেটে উন্নয়ন ও অবকাঠামো খাতে বেশি বরাদ্দ রাখা হয়েছে। তবে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি।

পৌর প্রশাসক ইমরান খান বলেন, “রায়পুর পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে কাজ করছে। আমরা এটিকে একটি আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে এগোচ্ছি। খুব শিগগিরই রায়পুর পৌর এলাকা যানজট ও ফুটপাত দখলমুক্ত করা হবে।”

এছাড়াও, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন আনার কথাও জানান তিনি।

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোর্শেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জেবুন্নেছা পান্না, প্রমুখ।

আজকালের কন্ঠ/রাহাত/জাকির

প্রিন্ট করুন