Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৪, ২০২৫ , ১১:০৬ অপরাহ্ণ

জাবি উপাচার্যের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

লেখকঃ আজকালের কণ্ঠ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৪জুন) বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের উপাচার্যের অফিস কক্ষে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে উপাচর্যের এ সৌজন্য সাক্ষাৎ হয়।

জেরোমি বাজিনার (Jerome Bazzina) নেতৃত্বে এই প্রতিনিধি দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিষয়ে জানতে আগ্রহ ব্যক্ত করেন। উপাচার্য এই আগ্রহের জন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার বিভিন্ন দিক তাদের সামনে তুলে ধরেন।
সৌজন্য সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের থমাস সুইতালা (Thomas Switala), সুপর্ণা রায়, ফারুক আহমেদ, সাবরিনা তানজিন, জান্নাতুল নাঈম, জাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ফার্মেসী বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও সৌজন্য সাক্ষাতের পূর্বে জাবি রিসার্চ ইনোভেশন সেন্টার পরিদর্শন করে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল ।

 

 

 

 

প্রিন্ট করুন