Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৪, ২০২৫ , ৮:৩২ অপরাহ্ণ

সাংবাদিক ইসমাইল হাসানের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

লেখকঃ আজকালের কণ্ঠ

মো.জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি : চ্যানেল আই বান্দরবান জেলা প্রতিনিধি সাংবাদিক মো. ইসমাইল হাসানের পিতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসান উল্লাহ মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

২৪জুন আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫ ঘটিকায় পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুরকালে তাঁর বয়স ছিলেন ৯২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৬ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

আগামীকাল ২৫ জুন বুধবার সকাল ১১ ঘটিকার সময়ে বান্দরবানের আলীকদম কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে সাংবাদিক মো. ইসমাইল হাসান জানিয়েছেন।

সাংবাদিক ইসমাইল হাসানের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চ্যানেল আই এর চট্রগ্রাম বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ। কক্সবাজারস্থ স্টাফ রির্পোটার সরওয়ার আজম মানিক। রাঙ্গামাটি প্রতিনিধি মনসুর আহমদ। বান্দরবান জেলা-উপজেলার কর্মরত সাংবাদিকরা’সহ চ্যানেল আই এর সারা দেশের প্রতিনিধি ও স্টাফ রির্পোটাররা এবং আলীকদমের সর্বস্তরের মানুষ।

প্রিন্ট করুন