Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৪, ২০২৫ , ৩:০৩ অপরাহ্ণ

দাবি আদায়ে সরিষাবাড়ীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

লেখকঃ আজকালের কণ্ঠ

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৬ দফা দাবি আদায়ে উপজেলার স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। স্বাস্থ্য সহকারী সরিষাবাড়ী উপজেলা শাখা এই অবস্থান কর্মসূচির আয়োজন করেন।

বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন সরিষাবাড়ী উপজেলা শাখা সুত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান যুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ টেকনিকাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রধান সহ ৬ দফা দাবি নামে দ্রুত বাস্তবায়নের দাবি করা হয়,। এই ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার সকাল ,৯ টা থেকে ১০ টা পর্যন্ত এক ঘন্টা উপজেলার পুস্পান ওজন স্বাস্থ্য সহকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচি শেষে সমাবেশের বক্তব্য দেন বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মিয়া, মহিলার বিষয়ক সম্পাদিকা আয়শা খাতুন, শ্বশুরবাড়ি উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য আনোয়ারুল শামীম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, জেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান প্রমুখ।

আজকালের কন্ঠ/রাহাত/শফিকুল

প্রিন্ট করুন