Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৩, ২০২৫ , ৬:৫৪ অপরাহ্ণ

বারহাট্টায় নাশকতার মামলায় দুই জনকে গ্রে’ফতার করেছে পুলিশ।

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নাশকতার মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ২২ জুন দুটি পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বারহাট্টা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে রবিবার রাজনৈতিক মামলার এজাহার নামীয় ০১(এক) জন আসামী ও অজ্ঞাতনামা ০১(এক) জন আসামী সহ মোট ০২(দুই) জন আসামী গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন , উপজেলার সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুড়া গ্রামের ছামসুর রহমানের ছেলে কামরুল ইসলাম (৪৫)।যার মামলা নং ৮/৮/২০২৪। আসমা ইউনিয়নের রৌহা গ্রামের মৃত নোয়াব আলী খানের ছেলে শাহজাহান (৪৫)। মামলা নং ২/৯/২০২৪।

বারহাট্টা থানার ওসি মোঃ কামরুল হাসান জানান, রবিবারে নিষিদ্ধ সংগঠনের কর্মতৎপরতার বিরুদ্ধে বারহাট্টা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলায় শান্তি শৃঙ্খলার স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর এস/সুশীল

প্রিন্ট করুন