Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২২, ২০২৫ , ৮:১০ অপরাহ্ণ

নীলফামারীতে ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি: ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং বিচার দাবিতে নীলফামারীতে মানববন্ধন করা হয়েছে।

রোববার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহিদ ও নির্যাতিত পরিবারগুলোর সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করেন। এতে আইনজীবী, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, সেক্রেটারি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী, অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদসহ শহিদ পরিবারের সদস্যরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, নির্যাতিত পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। আইনের শাসন ভেঙে পড়েছে। যারা নির্যাতন চালাচ্ছে— তারা আজও বিচারের বাইরে। এ সময় বক্তারা সকল নির্যাতনের বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানায়।

আজকালের কন্ঠ/রাহাত/শাহজাহান

প্রিন্ট করুন