Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২২, ২০২৫ , ২:১৫ অপরাহ্ণ

ধোবাউড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬ হাজার ফুট বালু জব্দ

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর পূর্ব ঘাট পাড় এলাকায় অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৬ হাজার ফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২১ জুন) সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন ধোবাউড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন। স্থানীয় প্রশাসনের এ উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান সচেতন এলাকাবাসী।

উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন জানান, “অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক গতিপথের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।”

ধোবাউড়া উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সচেতন মহল বলছে, এতে পরিবেশ রক্ষা ও নদীর ভাঙন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সম্প্রতি ধোবাউড়া অঞ্চলে বেশ কয়েকটি স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে, যার প্রেক্ষিতে প্রশাসনের এই অভিযান পরিচালিত হয়।

আজকালের কন্ঠ/রাহাত/ব্যুরো

প্রিন্ট করুন