Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২২, ২০২৫ , ১:১১ অপরাহ্ণ

বাউফলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ কবির খান : পটুয়াখালীর বাউফলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাউফল উপজেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখার ছাত্রছাত্রী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

শনিবার সকাল ১১টার দিকে বাউফল উপজেলার কাছিপাড়া আব্দুর রশিদ চুন্নু মিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির সূচনা করা হয়।

উপজেলার কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় জামে মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫শতাধিক বৃক্ষরোপণ করা হয়।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপি’র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,বাউফল উপজেলা যুবদলের (সাবেক) সদস্য সচিব বশির আহমেদ পঞ্চায়েত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান খলিল, ছাত্রদলের মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন,
বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান ঈশা, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব, ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াজুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সদস্য মিরাজ হোসেন, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. কাজী মাসুদ, কাছিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহামুদ হাসান, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন,
কাছিপাড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মৃধা আল-আমিন, আব্দুর রশিদ চুন্নু মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বাবু, সাধারণ সম্পাদক অহিদুল, বগা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম হোসেন, বাউফল উপজেলা ছাত্রদল সদস্য সানজিদ খান ও বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়ামুল ইসলাম প্রমুখ।
এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা মহিলা দল, সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিতি ছিলেন।

আজকালের কন্ঠ/রাহাত/কবির

প্রিন্ট করুন