Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২২, ২০২৫ , ১২:২৪ অপরাহ্ণ

রায়পুর উপজেলা পৌরসভা ও ইউনিয়নে স্থানীয় নির্বাচনে জামাত ইসলামি প্রার্থী ঘোষণা

লেখকঃ আজকালের কণ্ঠ

জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। ২০ জুন (শুক্রবার) লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে এই ঘোষণা দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ঘোষণায় রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মাওলানা সৈয়দ মোহাম্মদ নাজমুল হুদা, ভাইস-চেয়ারম্যান পদে অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল এবং রায়পুর পৌরসভা মেয়র পদে প্রফেসর মনির আহম্মদের নাম ঘোষণা করা হয়।

এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থীরা হলেন—
মাওলানা মফিজুর রহমান (উত্তর চরবংশী), অ্যাডভোকেট আবুল কালাম (চরমোহনা), মাওলানা আবুল কাশেম (সোনাপুর), ডা. মো. শহিদ উল্লাহ জায়েদ (চরপাতা), মুহাম্মদ ইউনুস (কেরোয়া), মাস্টার মঞ্জুল কবির (বামনী), মাস্টার লুৎফর রহমান (দক্ষিণ চরবংশী), মাওলানা ইউসুফ জামাল (দক্ষিণ চর-আবাবিল), ফরহাদ হোসেন সোহাগ মিয়াজী (রায়পুর) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়া। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানএ টি এম মাসুম।

দলীয় নেতারা জানান, তৃণমূল থেকে দলকে সংগঠিত করতে এবং স্থানীয় জনগণের চাহিদা বাস্তবায়নে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

আজকালের কন্ঠ/রাহাত/জাকির

প্রিন্ট করুন