Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২১, ২০২৫ , ৫:১৮ অপরাহ্ণ

দিনাজপুরে শিয়ালের কামড়ে আ’হত-১

লেখকঃ আজকালের কণ্ঠ

রব্বানী , দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তি শিয়ালের কামড়ে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শি সূত্রে জানাযায়, আজ শুক্রবার (২০জুন) দিবা গত রাত পৌনে ১০টার দিকে উপজেলার রাণীরবন্দর গরুহাটির সেডে বসে আব্দুর রাজ্জাক মোবাইলে খবর দেখছিলেন ।

আকস্মিকভাবে একটি শিয়াল এসে তার পেটে কামড়ে ধরে । এসময় তার চিৎকারে হাটের লোকজন দৌড়ে এসে তাকে শিয়ালের হাত থেকে রক্ষা করে। এবং কামড় দেওয়াল শিয়ালটাকে আটকের চেষ্টা করলে অন্যদেরকে কামড়ানোর চেষ্টা করে। তখন তাৎক্ষণিকভাবে লোকজন লাঠি দিয়ে শিয়ালটিকে বেধড়কভাবে ভাবে মারপিট করে এবং এক পর্যায়ে খেয়ালটি সেখানে মারা যায়।

স্থানীয়দের ধারণা খাদ্যাভাবে শিয়ালটি লোকালয়ে চলে আসে। আবার কেউ কেউ শিয়ালটি পাগল হয়েছে বলে ধারণা করছে।আব্দুর রাজ্জাককে স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে দিনাজপুর খানসামা উপজেলা পাকের হাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

প্রিন্ট করুন