Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২১, ২০২৫ , ১২:০১ অপরাহ্ণ

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পাচ্ছেন জাবি অধ্যাপক, উপাচার্যের অভিনন্দন

লেখকঃ আজকালের কণ্ঠ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ মনোয়ার হোসেন বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা (ব্যক্তি পর্যায়) ক্যাটাগরিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৫’ এ চূড়ান্তভাবে মনোনীত হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ড. মোঃ মনোয়ার হোসেন ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৫’ এর জন্য মনোনীত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত। এ পদক বন্যপ্রাণী ও পরিবেশ বিষয়ে তাঁর গবেষণা ও উদ্ভাবনে নিরলস পরিশ্রমের স্বীকৃতি। এতে বিশ্ববিদ্যালয় সুনাম ও গৌরব বৃদ্ধি পেয়েছে। উপাচার্য তার অভিনন্দন বার্তায়, ড. মোঃ মনোয়ার হোসেন অব্যাহত সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, গত ১৮ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ড. মোঃ মনোয়ার হোসেনের এ মনোনয়নের তথ্য জানানো হয়। ড. মোঃ মনোয়ার হোসেন একজন নিবেদিতপ্রাণ বন্যপ্রাণী গবেষক ও শিক্ষক। তিনি এর আগে বাংলাদেশের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য জাতীয় পরিবেশ পদক (২০২৩) ও চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক (২০২০) লাভ করেন। |

অধ্যাপক ড. মোঃ মনোয়ার হোসেন ১২২ টি বন্যপ্রাণীর ডিএনএ বারকোড জিন তৈরি করে জিনব্যাংকে জমা দিয়ে বন্যপ্রাণীর ডাটাবেস তৈরিতে অসামান্য অবদান রেখে চলছেন। এছাড়াও তিনি প্রজাপতি, মৌমাছি, ফড়িংসহ বিভিন্ন বণ্যপ্রাণী বিষয়ে অধ্যয়ন, অধ্যাপনা এবং গবেষণা করে আসছেন।

 

 

প্রিন্ট করুন