দিনাজপুর চিরিরবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে নিহত ২ | Daily AjKaler Kontho

দিনাজপুর চিরিরবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে নিহত ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২০, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন
দিনাজপুর চিরিরবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে নিহত ২

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর চিরিবন্দর স্টেশনে আজ ২০ জুন দুই ঘণ্টার ব্যাবধানে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় তাদের উভয়ের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ওসি চিরিরবন্দর থানা মো: আ: ওয়দুদ নিহতদের পরিচয় জানিয়েছেন। তিনি আরো বলেছেন আমরা ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করেছি। লাস্ট পোস্টমেডাম এর জন্য নেয়া হয়েছে। দিনাজপুর চিরিরবন্দর স্টেশনে দোলনচাঁপা ট্রেনে কাটা পড়ে সকাল ৯:৩০ ঘটিকায় ১ জন বৃদ্ধা মহিলা নিহত। নিহতের নাম আন্জুয়ারা বেগম, স্বামী- আখতার হোসেন, সাং- বাসুদেবপুর, থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুর। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুপুর ১২ ঘটিকার সময় একজন পুরুষ নিহত। নিহতের পরিচয় জিয়াউর রহমান, মো: এন্তাজুল হক, সাং- পশ্চিম সাইতারা, থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুর।