Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৯, ২০২৫ , ১০:৪২ পূর্বাহ্ণ

তামাক ও মা’দ’ক প্রতিরোধে সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ: ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০২৫ বাস্তবায়নে টাস্কফোর্স কমিটি সদস্য, অংশীজন ও কর্তত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ ও কর্মশালা ময়মনসিংহ সদর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০২৫ বাস্তবায়নে টাস্কফোর্স কমিটি সদস্য, অংশীজন ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ ও কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম প্রিন্স বলেন, সরকার যেই থাকুক সবসময়ই তামাক ও মা’দ’ক প্র’তি’রো’ধে গুরুত্ব দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদ ইব্রাহিম, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন প্রমূখ।

প্রিন্ট করুন