Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৮, ২০২৫ , ৩:১১ অপরাহ্ণ

আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে দোয়া চাইলেন: ড. ফরিদুজ্জামান ফরহাদ

লেখকঃ আজকালের কণ্ঠ

কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় মিতালী কিন্ডারগার্ডেন এন্ড স্কুলের আয়োজনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন আপনারা বিগত ১৭ বছর ভোট দিতে পারেননি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।

তিনি বলেন, ২০১৮ সালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নমিনেশন দিয়েছিলেন। নড়াইল ২ আসনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমিসহ আমার নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে অনেককেই আহত করেছিল, গাড়ি ভাংচুর করেছিল। আমার নির্বাচনী অফিস ভাংচুর করেছিল। অনেকদিন পরে হলেও অল্প কিছুদিনের মধ্যে দেশে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি চান তাহলে আমি নড়াইল -২ আসন থেকে এবারও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবো। যদি অন্য কাউকে নমিনেশন দেয় আমি তার পক্ষে কাজ করবো। তিনি আগামী নির্বাচনে সকলের নিকট ধানের শীষের পক্ষে দোয়া চান।

সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এছাড়াও তিনি বলেন, মাদকসেবি শুধু সমাজের সমস্যা নয়, একজন মাদকসেবি পরিবারেরও সমস্যা। ভয়াল মাদকের আগ্রাসী থাবায় বিপন্ন মানুষ। তাই মাদকের আগ্রাসন বন্ধে শিক্ষক সমাজের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১৭ জুন ) বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মিতালী কিন্ডারগার্ডেন এন্ড স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিউর রহমান সান্টু, লোহাগড়া বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মো. রাজু আহমেদ বাপ্পি, ডাক্তার সৈয়দ আমিন সনেট, ডা. জান্নাতুল ফেরদৌস (তন্বী),

সালেহা রহমান, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান সালেহা রহমান, বি, কে, এ উপদেষ্টা মেজর (অব:) কাজী মঞ্জুরুল ইসলামসহ প্রমূখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্য, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিভাগে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

প্রিন্ট করুন