Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৭, ২০২৫ , ৭:৩২ অপরাহ্ণ

অপারেশন ডেবিট হান্ট অভিযানে ৪ হত্যা মামলা আসামিসহ গ্রেফতার ৯

লেখকঃ আজকালের কণ্ঠ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় অপারেশন ডেবিট হান্ট অভিযানে ৪ হত্যা মামলার আসামি সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন ) সকাল ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ।

ঢাকার সাভারে গত বছর জুলাই আগষ্টে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা হত্যার ৪ টি হত্যা মামলার আসামি সিহাব মিয়া কে গতকাল সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত সিহাব ঢাকা জেলার সাভার উপজেলার কলমা গ্রামের মৃত তমীজ উদ্দিন এর ছেলে। তার বিরুদ্ধে সাভার থানায় ৪ টি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, দুর্ধর্ষ এই পলাতক আসামি গত ৫-৬ মাস যাবত উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামে জিয়া হাওলাদারের বাড়িতে (শশুর বাড়ি) আত্নগোপনে ছিলেন।

এছাড়াও কলসকাঠী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমানসহ সাজাপ্রাপ্ত আসামি ও অন্যান্য মামলায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়। আজ গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট করুন