Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৭, ২০২৫ , ৫:৫৯ অপরাহ্ণ

চাঁদাবাজ-ছিনতাইকারীদের একটাই রাস্তা: অপরাধ ছাড়ো, না হয় ময়মনসিংহ ছাড়ো অতিরিক্ত পুলিশ সুপার মামুন”

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ বাড়তে থাকায় বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছেন মোঃ আবদুললাহ্ আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্)।

আজ এক সাক্ষৎকারে তিনি বলেন, “চাঁদাবাজি, ছিনতাই,মাদক ও সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পষ্ট জানিয়ে দেন।

ময়মনসিংহ জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। পাশাপাশি কঠোর অবস্থানে মাঠে নেমেছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সিভিল পোশাকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি অভিযান চালিয়ে কয়েকজন চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জনগণকে আশ্বস্ত করে বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সর্বোচ্চ দায়িত্বশীলতা নিয়ে কাজ করছে। কেউ অপরাধীদের প্রশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে।”

সাধারণ মানুষ এবং ব্যবসায়ী মহল পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

প্রিন্ট করুন