Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৭, ২০২৫ , ১:৫১ অপরাহ্ণ

ময়মনসিংহে নিউ মিষ্টি কানন দোকানে ৫০ হাজার টাকা জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় এলাকায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিউ মিষ্টি কানন নামক একটি মিষ্টির দোকানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ জুন ২০২৫) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাদ্যে অননুমোদিত রঙ ব্যবহার, প্যাকেজিংয়ে মেয়াদ উল্লিখিত না থাকা এবং খাদ্য প্রস্তুতিতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে দোকানটিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় স্থানীয় জনগণের মাঝে ভোক্তা অধিকার সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং সকল খাদ্য প্রস্তুতকারীদের মানসম্মত ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্তৃপক্ষ।

প্রিন্ট করুন