নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের গেন্ডারিয়া-ওয়ারী জোনের উদ্যোগে রবিবার (১৫ জুন) সন্ধ্যায় স্থানীয় একটি মিলনায়তনে থানা ও ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।
আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য যথাক্রমে মাওলানা মীর আমিরুল ইসলাম, রুহুল আমিন, গোলাম আজম, কামরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।