Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৬, ২০২৫ , ১১:৪৮ পূর্বাহ্ণ

নড়াইলে ন্যাশনাল পিপলস পার্টির গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টির এনপিপির গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগ কালীন সময় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

রবিবার (১৫জুন) বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার ০৩নং শাললনগর ইউনিয়নের শিয়েরবরহাট, মানিকগঞ্জ বাজার মাকরাইল, বাতাসি বাজারসহ বিভিন্ন স্থানে এ গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নড়াইল – ২ আসন ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান আহবায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষ থেকে এ গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এর আগে শনিবার (১৪জুন) সকালে কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাজারসহ বিভিন্ন জায়গায় এবং রাতে উপজেলার দিঘলিয়া ইউনিয়নে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানে এনপিপির পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এ বিষয়ে মুঠো ফোনে ড. ফরিদুজ্জামান ফরহাদের সাথে কথা হলে তিনি বলেন ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। বিগত দিনে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে সব সময় রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছি। তিনি আরও বলেন, আমি আশা করি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নড়াইল ২ আসন থেকে আমাকে নমিনেশন দিবেন। আমাকে নমিনেশন দেওয়া হলে আমি বিজয়ী হয়ে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবো। তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।

প্রিন্ট করুন