সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলার নতুন চৌপথি বাস স্ট্যান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ তম ইস্ট বেঙ্গলের তারাগঞ্জ আর্মি ক্যাম্পের সেনাবাহিনী, পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান করেন।
অভিযানে তারাগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাসফিন ইসলাম ফাহিম এর নেতৃত্ব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছা. মমতাজ বেগম এবং জেলা সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সরকারি নির্দেশনা তোয়াক্কা না করে যাত্রীর কাছ থেকে বাড়তি ভাড়া আদায় ও প্রতারণাকারী দোয়েল ক্লাসিক, বিপুল এন্টারপ্রাইজ ও অপু ক্লাসিক পরিবহনের ৩টি কাউন্টার এজেন্টের প্রত্যেকে ৫০০০/-(পাঁচ হাজার) করে মোট ১৫০০০/-(পনেরো হাজার) টাকা জরিমানা এবং আদায় করা হয়। পাশাপাশি তাদেরকে কড়া বার্তায় সতর্কতা মুলক নির্দেশনা দেন।