Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৫, ২০২৫ , ১১:৩৭ অপরাহ্ণ

একটি এনআইডি (NID) দিয়ে কয়টি সিম কেনা যাবে, জানাল বিটিআরসি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের  কন্ঠ ডেস্ক : ব্যক্তিগত নামে নিবন্ধনযোগ্য সিমের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম নিজের নামে নিবন্ধন করতে পারবেন।

আজ শনিবার (২৪ মে) বিটিআরসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বিটিআরসি জানায়, আন্তর্জাতিক রীতি এবং জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এই সীমা নির্ধারণ করা হয়েছে। দেশের আর্থ-সামাজিক বাস্তবতাও এই সিদ্ধান্তে গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছে কমিশন।

নতুন এই নিয়ম কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম বন্ধ করতে হবে বলে জানা গেছে।

বিটিআরসির এক কর্মকর্তা বলেন, “পূর্বে একজন গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। তবে নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে তা হবে সর্বোচ্চ ১০টি।”

উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবরে এক এনআইডিতে সর্বোচ্চ ১৫টি সিম কেনার সীমা চালু করা হয়েছিল। এরপর ২০২২ সালের অক্টোবরে গ্রাহকদের ১৫টির বেশি সিম থাকলে তা কমিয়ে আনার নির্দেশনা দেওয়া হয় এবং পরে লটারির মাধ্যমে অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হয়।

 

প্রিন্ট করুন