ব্যুরো চীফ ময়মনসিংহ : দুপুর ১:৩০ ঘটিকা থেকে ৩:৩০ ঘটিকা পর্যন্ত ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনাল ও দিঘারকান্দা বাইপাস এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে বিআরটিএ, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে মোট ৩টি মামলায় ১২,০০০/- (বারো হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মুফিদুল আলম। তার নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের তত্ত্বাবধানে সমগ্র ময়মনসিংহ জেলায় মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়।