কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় সেনাবাহিনী ও কালিয়া থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণা ও ও মাদকের মূল হোতাসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো যাদবপুর গ্রামের মৃত জাকির মোল্লার ছেলে আকাশ মোল্লা, আসাদ শেখের ছেলে আলী শেখ ও মৃত জাহিদ ভূইয়ার ছেলে হায়দার ভূইয়া।
এ সময় তাদের কাছ থেকে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ,১টি ডিজিটাল ভয়েস চেঞ্জার, ১১ টি মোবাইল, ২১টি বিভিন্ন অপারেটরের সিম, একটি বিদেশি ৩০০ সিসি মোটরসাইকেল, গাঁজা,ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, গাঁজা সেবনের কল্কি, দিয়াশলাই, ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ।
শুক্রবার (১৩জুন) রাত বারোটা থেকে শনিবার সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা ও যাদবপুর গ্রামে অভিযান করে অনলাইন প্রতারক চক্রের ১ জন ও মাদক কারবারির দুই সদস্যকে আটক করে।
অভিযানের বিষয়ে,সেনাবাহিনী থেকে অনলাইন স্টেটমেন্টে জানানো হয়, দেশের বিভিন্ন থানায় প্রতিদিন শত অভিযোগে অনলাইন প্রতারণায় প্রতারিত হয়ে মামলা করতে বাধ্য হচ্ছেন,এছাড়াও বর্তমান সময়ে মাদককে আসক্ত হয়ে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে।
উক্ত বিষয়গুলো আমলে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাতব্যাপী অভিযান পরিচালনা করে কালিয়া উপজেলার পাঁচ গ্রাম ইউনিয়নের যাদবপুর ও মহিষখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এবং অভিযানে অনলাইন চক্রের ১ সদস্য ও দুই মাদক কারবারি কে আটক করা হয়,আটককৃতদের কালিয়া থানা হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
কালিয়া থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান করে তিনজনকে আটক করে। এ ঘটনায় পরবর্তী আইনীব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।