Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৩, ২০২৫ , ৫:১৬ অপরাহ্ণ

তারেক রহমান ও ড. ইউনূস সাথে সাক্ষাতে যে কথা হলো

লেখকঃ আজকালের কণ্ঠ

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের  বৈঠকটি শেষ হয়েছে। বৈঠকের আগে দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথোপকথনের সূচনা হয়।

শুক্রবার (১৩ জুন) লন্ডনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে বৈঠকটি শেষ হয় ৩টা ৩৫ মিনিটে।

জানা গেছে, হোটেল অভিমুখে হেঁটে আসার পথেই শুরু হয় প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়। ড. ইউনূস বলেন: খুব ভালো লাগছে।

তারেক রহমান উত্তর দেন: আমারও ভীষণ ভালো লাগছে। I feel honoured. ড. ইউনূস: আসেন, চলুন বসি। বসার পর দুই নেতার মধ্যে আরও হৃদ্যতা ছড়ায় কথায় কথায়।

ড. ইউনূস জিজ্ঞাসা করেন: আপনার শরীর কেমন? ভালো আছেন?

তারেক রহমান হেসে বলেন: এই যাচ্ছে… কেটে যাচ্ছে।

এরপর তারেক রহমান জানান, আম্মা (খালেদা জিয়া) সালাম জানিয়েছেন আপনাকে।

ড. ইউনূস বলেন: উনি অসাধারণ মানুষ।

আলোচনার ফাঁকে আবহাওয়া ও পরিবেশ নিয়েও কথা বলেন দুজন।

তারেক বলেন: আজকের আবহাওয়াটা বেশ ভালো।

ড. ইউনূস সম্মত হয়ে বলেন: দারুণ। হোটেলটাও ভাল জায়গায়।

এরপর যোগ করেন: ব্রিটেনে হাঁটার জন্য খুব ভালো ব্যবস্থা আছে। আমি যেখানটায় থাকি, ওখানে পার্কে হাঁটাহাঁটি করা যায়।

প্রসঙ্গত, ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই বৈঠকে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তারেক রহমান ডোরচেস্টার হোটেল ত্যাগ করেন। তার আগে, ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টা উপহারগুলো বেশ উৎফুল্ল সহকারে গ্রহণ করেন এবং তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রিন্ট করুন