Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৩, ২০২৫ , ২:১৪ অপরাহ্ণ

বান্দরবানে তৈনখাল থেকে আরও এক পর্যটকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা ও থানা পুলিশ

লেখকঃ আজকালের কণ্ঠ

বান্দরবান জেলা প্রতিনিধি : পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলার তৈনখাল হতে আরও ১জন পর্যটকের লাশ উদ্ধার করা করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয়রা। এনিয়ে গত দুই দিনে দুটি লাশ উদ্ধার হলো। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে এখনো একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) সকালে মাতামুহুরী নদীর পাড়ে উপজেলা সদর বাজার পাড়ার তাহের মল্লিকের জমির পাশ থেকে প্রথম লাশটি উদ্ধার করা হয়।

(১৩ জুন) শুক্রবার ভোরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ তৈনখাল থেকে (২য়) লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২য় লাশটি একজন নারী পর্যটকের, তবে ওসি বললেন লাশ বিবস্ত্র অবস্থায় থাকায় শালীনতার কারণে প্যাকেট করে থানায় আনা হয়েছে এবং পরে লিঙ্গ নিশ্চিত করা যাবে। এদিকে, উদ্ধার হওয়া লাশ স্মৃতি আক্তারের বলে সঙ্গিরা নিশ্চিত করেছেন। তবে সঙ্গীরা অভিযোগ করেছেন, তাদের মানবেতর অবস্থায় থানায় রাখা হয়েছে।

উল্লেখ্য, ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষা ইসলামের নেতৃত্বে ৩৩ জন পর্যটক আলীকদম উপজেলাধীন ক্রিসতং পাহাড় এবং থানচির লিমান লিবলু পাহাড় সামিটে যাচ্ছিলেন। তারা দুটি দলে বিভক্ত হয়েছিলেন এবং ২২ জনের একটি দলের মধ্যে বুধবার রাতে ৩ জন নিখোঁজ হন।

নিখোঁজদের মধ্যে প্রথম লাশটি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের শেখ হিদায়েতুল ইসলামের ছেলে শেখ জুবাইরুল ইসলামের। নিখোঁজ ছিলেন হাসান ও স্মৃতি নামের আরও দুই পর্যটক। এদের মধ্যে শুক্রবার সকালে তৈনখালের আমতলী ঘাটে একজনের লাশ পাওয়া যায়।

প্রিন্ট করুন