Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৩, ২০২৫ , ১০:৩৭ পূর্বাহ্ণ

স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামী নিজেও অত্মহত্যার চেষ্টা

লেখকঃ আজকালের কণ্ঠ

উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামী নিজেও তারা গলাকেটে আত্মহত্যার চেষ্টা করে। ১১ জুন বুধবার গভীর রাতে সলঙ্গার এ্যারনদহ মধ্যপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। আহত স্বামী বর্তমানে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরিবারের উদ্ধৃতি দিয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ন কবীর জানান, রায়গঞ্জ উপজেলার এ্যারনদহ মধ্যপাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে রোজিনা খাতুনের (২৩) সঙ্গে বছর দুইয়েক আগে সলঙ্গা থানার ব্রহ্মগাছা ইউনিয়নের বামনভাগ গ্রামের মোখছেদ আলী শেখের ছেলে মোতালেব হোসেনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই রোজিনার শ্বশুড় বাড়ির লোকজনের সঙ্গে তার বণিবনা হচ্ছিল না। অবশেষ স্বামী মোতালেব হোসনকে সঙ্গে নিয়ে রোজিনা বাবার বাড়ি এ্যারনদহ মধ্যপাড়ায় বসবাস করছিলেন। তাদের ৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। এই বাড়িতেও স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ চলে আসছিল। এই গোলযোগের জের ধরে বুধবার গভীর রাতে মোতালেব হোসেন ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তার স্ত্রী রোজিনা খাতুনের গলা কেটে হত্যা করে। এরপর নিজেও তার গলা কাটার চেষ্টা করে। ঘটনাটি টের পেয়ে বাড়ির লোকজন ওই ঘরে প্রবেশ করার পর মোতালেব আর আত্মহত্যা করতে পারেননি। তাকে রাতেই গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়।

১২ জুন বৃহস্পতিবার সকালে সলঙ্গা থানা পুলিশ রোজিনার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে ময়নাতদন্তের জন্য তাকে সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এই হত্যাকান্ডের ব্যাপারে কেউ থানায় মামলা দেয়নি বলে উল্লেখ করেন ওসি।

প্রিন্ট করুন