Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১২, ২০২৫ , ৭:০৮ অপরাহ্ণ

জগন্নাথপুরের পানির পাম্প মিস্ত্রির মরদেহ শান্তিগঞ্জের হাওর থেকে উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

ওয়াহিদুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পানির পাম্প (মোটর) মেকানিক অসীম দেবনাথ(২৮) নিখোঁজের তিনদিন পর ভাসমানরত তার লাশ শান্তিগঞ্জের হাওর থেকে উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা-পুলিশ।

১১ (জুন) বুধবার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিদখাই গ্রামের হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।অসীম দেবনাথ(২৮)জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের মৃতঃনিরঞ্জন দেবনাথের পুত্র সে পেশায় একজন পানির পাম্প (মোটর) মেকানিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় মারফতে জানা গেছে,গত ৭ জুন শনিবার অসীম দেবনাথ ছাতক উপজেলার গোয়াসপুর গ্রামের রাজা মিয়ার পুত্র রেজন মিয়ার বাড়িতে একটি পানির পাম্প মেরামত করতে যান।এরপর থেকে তিনি নিখোঁজ হন। কোন সন্ধান না পেয়ে অসীমের বড় ভাই অর্জুন দেবনাথ ছাতক থানায় নিখোঁজের ব্যাপারে সাধারন ডায়েরি করেন।পরে বুধবার দুপুরে শান্তিগঞ্জে সিদখাই হাওর অসীমের মরদেহ দেখতে পান এলাকাবাসী।খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

অসীমের বড় ভাই অর্জুন দেবনাথ বলেন, গত শনিবার আমার ভাই ছাতকে গোয়াশপুর গ্রামের রাজা মিয়ার পুত্র রেজন মিয়ার বাড়িতে পানি পাম্প মেরামত করতে গিয়েছিল।সেখানে রেজন মিয়া সাথে অসীমের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে আমার ভাইকে মারধর করা হয়েছে।এরপর থেকে তাঁকে আর খোঁজে পাওয়া যায়নি। আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(ওসি) আকরাম আলী বলেন,নিহত ব্যক্তি ছাতক থানা এলাকা থেকে নিখোঁজ হয়েছিল। বিষয়টি ছাতক থানা পুলিশ দেখছে।

ছাতক থানার পুলিশ পরিদর্শক(ওসি)মোখলেছুর রহমান আকন্দ জানান,তদন্ত সাপেক্ষে এ-বিষয়ে যথা-যথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রিন্ট করুন