ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহে মা’দ’কবিরোধী বিশেষ অ’ভি’যা’নে ১৯৮৮ পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুই নারীসহ মোট তিনজনকে গ্রে’ফ’তা’র করেছে মা’দ’ক’দ্র’ব্য নি’য়’ন্ত্র’ণ অধিদপ্তর (ডিএনসি)।
আজ বুধবার (১১ জুন) ডিএনসি ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকায় এই অ’ভি’যা’ন পরিচালিত হয়। অভিযানে ১৯৮৮ পিস ইয়াবা, ২০,০০০ টাকা নগদ এবং মা’দ’ক ব্যবসার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রে’ফ’তা’রকৃতদের মধ্যে দুইজন নারী রয়েছেন বলে নিশ্চিত করেছেন ডিএনসি কর্মকর্তারা। অভিযানের পর তাদের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয় এবং মা’দ’ক’দ্র’ব্য নি’য়’ন্ত্র’ণ আইনে একটি নিয়মিত মা’ম’লা রুজু করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মা’দ’ক’বিরোধী অ’ভি’যা’ন অব্যাহত থাকবে এবং যারা এই অপরাধে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।