সোহেল রানা, তারাগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এ টি এম আজহারুল ইসলামের কারামুক্তি ও তারাগঞ্জ আগামন উপলক্ষে শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ১২ জুন তারাগঞ্জ উপজেলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তারাগঞ্জ উপজেলা শাখার আমীর এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদের সহকারী সেক্রেটয়ারী আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম-পরিষদের সদস্য অধ্যাপক মমতাজ উদ্দিন, লালমনির হাট জেলা আমীর মাহবুবর রহমান বেলাল, রংপুর মহানগর আমীর এটিএম আজম খান, তারাগঞ্জের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা দুলাল পাটোয়ারী, অনিল কুমার রায়, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, নিলফামারী জেলা আমীর ডোমার ডিমলা ১আসন থেকে আগামী সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুর ছাত্তার, রংপুর জেলা সুরা সদস্য মাওলানা এনামুল হক, রংপুর মহানগর ছাত্র-শিবির সভাপতি নুরল হুদা, বংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যায়ন ফেডারেশন রংপুর জেলা পরিচালক আবুল হোসেন বাদল, রংপুর জেলা জামায়াতে ইসলামীর সুরা সদস্য মোতালেব হোসেন, রংপুর জেলা মহানগর শ্রমিক কল্যায়ন ফেডারশনের সভাপতি এ্যাডভোকেট কাওছার আলী, রংপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক, বদরগঞ্জ উপজেলা আমির কামরুজ্জামান কবির, সৈয়দপুর উপজেলার আমির আগামী সংসদ সদস্য পদপ্রার্থী হাপেজ মাওলানা মো: মন্তাকিম, রংপুর সদর উপজেলার আমির মাওলানা মাজহারুল ইসলাম, রংপুর জেলা শ্রমিক কল্যায়ন ফেডারেশন সভাপতি জয়নাল আবেদীন, পীরগঞ্জ উপজেলা আমির ও আগামী সাংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নুরল আমিন, রংপুর জেলা শাখার শিবির সভাপতি ফিরোজ মহম্মদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৪ বছর কারাভোগের পরও আমি বেঁচে আছি। আমি জেল খানায় মৃত্যুর জন্য সকল প্রস্তুতি নিয়েছিলাম। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজও বেঁচে আছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। এবং আগামী সংসদ নির্বাচনে আমি রংপুর ২ আসন থেকে এমপি নির্বাচিত হতে চাই। এমপি নির্বাচিত হলে জনসাধারণের জন্য অনেক কাজ করা সম্ভব।