মো: এমদাদ হোসেন ( সন্দ্বীপ) : চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রফি উদ্দিন ফয়সালের উদ্যোগে হারামিয়াস্থ তার নিজ বাড়িতে ঈদ উৎসব ও নৈশভোজের আয়োজন করা হয়। নেতাকর্মীদের সম্মানে আয়োজিত এ উৎসবটি অনুষ্ঠিত হয় এক আনন্দঘন পরিবেশে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফি উদ্দিন ফয়সাল নিজেই। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন,সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর,পৌরসভা বিএনপির সদস্য সচিব জিএস আবুল বাশার, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুন খান,সদস্য সচিব এম এ আজিজ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ঈদ উৎসবের এ আয়োজনে প্রায় ৫ হাজার বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং নৈশভোজে একত্রিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
নেতাকর্মীরা এ আয়োজনকে আনন্দময় ও প্রেরণাদায়ক বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এ ধরণের মিলনমেলার আয়োজনের প্রত্যাশা জানান।