Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১০, ২০২৫ , ১:০৬ অপরাহ্ণ

কোনাবাড়ীতে চু’রি হওয়ার ৫ ঘন্টার মধ্যে পুলিশ কর্তৃক গাড়ী উ’দ্ধার,গ্রে’ফতার ০২

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : গাজীপুর মেট্রো কোনাবাড়ী থানায় গত-০৯ই জুুন সোমবার বাদী সুমন মিয়ার লিখিত অভিযোগে জানান যে,গত-৮জুন বেলা দূপূর-০১:১০ ঘটিকার সময়ে কোনাবাড়ী থানাধীন আমবাগ মিতালী ক্লাব সংলগ্ন মসজিদের সামনে থেকে তাহার মালিকানাধীন টাটা ACE x-2 মডেলের একটি মিনি ট্রাক যাহার রেজিঃ নম্বর ঢাকা-ন-২৩-০৪১৯ গাড়ীটি অজ্ঞাত নামা চোরেরা চুরি করিয়া নিয়া যায়।

এই সংক্রান্তে বিষয়েকোনাবাড়ী থানার মামলা নং-৩,তারিখ-০৯/০৬/২৫,ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/ মনির হোসেন তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত হইয়া তথ্য ও বিশ্বস্ত সোর্সের দেয়া তথ্য মতে অভিযান পরিচালনা করিয়া সিরাজগঞ্জ জেলাধীন যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে দুইজন আসামি গ্রেফতার করে।

আসামী জায়েদ(৪০),পিতা- মৃত আহাম্মেদ আলী,সাং-নয়াবাটীর মোড়,থানা-খালিশপুর,খুলনা মহানগর এবং হৃদয়(২২),পিতা মৃত-রাজু সাং-বাগদা,থানা-গোবিন্দগঞ্জ,জেলা-গাইবান্ধা-দ্বয়কে গ্রেফতার সহ উল্লখিত চুরি যাওয়া গাড়ীটি তাদের হেফাযত হইতে জব্দ করেন। বর্তমানে আসামীদ্বয় কোনাবাড়ী থানা হেফাযতে আছে।কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি জানান মিনি ট্রাকটি উদ্ধার হয়েছে। আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন