Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১০:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৯, ২০২৫ , ৬:১৫ অপরাহ্ণ

বিদেশে পলাতক আওয়ামীলীগ নেতা বুলু,বিদেশে বসেও নানামুখী অপকর্ম চালিয়ে যাচ্ছে।

লেখকঃ আজকালের কণ্ঠ

ধামরাই প্রতিনিধি : ধামরায় কুশুরা ইউনিয়নের টোপের বাড়ি আবু হোসেনের ছেলে আল আজিম সরকার বুলু। সে একজন প্রবাসী হয়েও, আওয়ামী লীগ সরকারের সময় ও কুশুরা ইউনিয়নের আওয়ামী লীগ নেতাদের মদদ পুষ্টে দাপুটের নেতা সে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান, ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগের এই নেতা ক্ষমতার দাপটে ধামরাই-কুশুরা এলাকায় জামাতের নেতাকর্মীদের জিম্মি করে চালাতো নির্যাতন।

নাম না প্রকাশ করা শর্তে একজন নেতা ও এলাকাবাসী জানান, সে একজন আওয়ামী লীগের চিহ্নিত দোসর সেইসাথে দেশ অস্থিতিশীল করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এই বুলু দেশ ও বিদেশে আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত এবং প্রকৃত আওয়ামী লীগার।

কুশুরা ইউনিয়ন পরিষদের সামনে নিজ মার্কেটে দিয়েছিল আওয়ামী লীগের পার্টি অফিস। সেখানে জমজমাট থাকতো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য, আর সেই পার্টি অফিসে খরচ বহন করতেন তিনি। তাদের দাঁড়ায় এলাকায় প্রভাব বিস্তার করার জন্য বিএনপি জামাত নেতাদের নিধন ও নির্যাতনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে তখন ভয়ে কেউ মুখ খুলতো না।

তারা আরো বলেন সে একজন প্রবাসী হয়েও, আওয়ামী লীগের অনেক প্রভাব বিস্তার করেছিলেন আওয়ামী লীগের অপশনের আমলে প্রভাবশালী ২ এমপির বাড়ি কুশুরা এবং আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান দুজনের বাড়ি ছিল কুশুরা।

আওয়ামী লীগের অপশাসনে বুলুর নাম শুনলেই ভয়ে সে স্থান ছেড়ে চলে যেত জামাত-বিএনপি’র সমর্থন লোকজন। তার লোকজন দিয়ে ভোট কেন্দ্র দখলের ও অভিযোগ আছে। সেই ক্ষোভে ৫ আগস্টের পর তার পার্টি অফিস ভেঙ্গে ফেলে এলাকা স্থানীয় লোকজন। তার পার্টি অফিস ভেঙ্গে ফেলার পরেও লোকজন দিয়ে এলাকা মানুষের হুমকি প্রদান করে সেই পতিত বুলু।

২০১০ বিদেশে চলে যায় নানামুখী অপকর্ম চালিয়ে, এখনও তাত অর্থায়নে চলে পার্টি অফিস। আওয়ামী লীগ নেতা বুলু বিএনপি জামাত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিতেন প্রতিনিয়ত। তাই এলাকাবাসীর দাবি পতিত আওয়ামী লীগ সরকারের অপশাসনের এই বুলুকে বিদেশ থেকে ফিরিয়ে এনে শাস্তি দিতে হবে।

প্রিন্ট করুন