Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৯, ২০২৫ , ৪:০৯ অপরাহ্ণ

সরিষাবাড়ীতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

লেখকঃ আজকালের কণ্ঠ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় আজ সোমবার সেঙ্গুয়া দারুল হুদা ফাজিল মাদ্রাসা মাঠে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সেঙ্গুয়া সাত গম্বুজ জামে মসজিদ কমিটির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

সেঙ্গুয়া সাত গম্বুজ বড় জামে মসজিদ কমিটির সূত্রে জানা গেছে, গ্রামের অসহায় গরীব রোগীদের জন্য বিনামূল্যে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার উপস্থিত থেকে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির আহ্বায়ক অধ্যাপক আল আমিন, সদস্য সচিব সহ অধ্যাপক জিয়াউল হক, ডাক্তার এনামুল হক, দেশবন্ধু গ্রুপের শফিউল আজম তালুকদার প্রমুখ।

জামালপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিকুল্লাহ আকবর সোহেলের নেতৃত্বে একদল তরুণ চিকিৎসক দিনব্যাপী পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন।চিকিৎসক মোহাম্মদ শফিকুল্লাহ আকবর সোহেল বলেন, দিনব্যাপী ছয় ,-সাতটি গ্রামের ৫ শতাধিক রোগীকে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছি।

প্রিন্ট করুন