Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৯, ২০২৫ , ৩:৩২ অপরাহ্ণ

গর্বের বাকেরগঞ্জের পক্ষ থেকে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ” এর পক্ষ থেকে পরিবেশের সুরক্ষা ও দুর্যোগ মোকাবিলায় বৃক্ষ রোপন ও বিতরণ অদ্য ৯ জুন বাকেরগঞ্জ জে এস ইউ মডেল উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

“গর্বের বাকেরগঞ্জ” এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন মোহনের সভাপতিত্বে এবং পৌর শাখার সদস্য সচিব মোঃ সজল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিজামুর রহমান, অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম দুলাল, অর্থ সম্পাদক মোঃ ফয়সাল শিকদার, দুর্যোগ ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম কাওসার, সহ সম্পাদক ইমরান হোসেন কামাল, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মোঃ রবিউল ইসলাম, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ মিরাজ হোসেন, বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ নাজিউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিরা, পৌর শাখার আহ্বায়ক বিক্রম দাস সহ ১৪ ইউনিয়ন এবং পৌরসভার আহ্বায়ক ও সদস্য সচিব সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দের কাছে পরিবেশের বন্ধু ঔষধি প্রায় ১০০০ নিম গাছ বিতরন করা হয়।এসময়ে সংগঠনের সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ কে নিয়ে বাকেরগঞ্জ জে এস ইউ মডেল উচ্চ বিদ্যালয় ও বাকেরগঞ্জ ডাকবাংলোর প্রাঙ্গণে নিম গাছ রোপণ করে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন

উল্লেখ পরিবেশের মহা বন্ধু এই নিম গাছ সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিজামুর রহমান নিজানের সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়েছে।

প্রিন্ট করুন