মো: আশরাফ, আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট সেতুতে তিন উপজেলার হাজারো মানুষের ঈদ পরবর্তি পুনর্মিলনী কেন্দ্র হিসেবে সেতু বন্ধন করে দিয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। পুলিশ প্রশাসনেরও ছিল নিরাপত্তা। উপজেলা সদরের পশ্চিম এলাকায় সন্ধ্যা নদীর উপর নির্মিত এ সেতুটিতে ঈদের দিন শনিবার বিকাল থেকে প্রতিদিন মধ্য রাত পর্যন্ত শিশু থেকে বৃদ্ধ সকল বয়সীদের পদচারনায় মুখর হয়ে ওঠে পয়সারহাট সেতুটিতে। আগৈলঝাড়া উপজেলার পশ্চিম সীমান্ত আর কোটালীপাড়া উপজেলার পূর্বপ্রান্তে অবস্থিত এ সেতুটিতে ঈদুল আজহা বাড়ি আসা আগৈলঝাড়া, গৌরনদী ও কোটালীপাড়া উপজেলার ভ্রমন পিপাসুদের কাছে একমাত্র বিনোদন কেন্দ্র। স্থানীয়ভাবে চিত্ত বিনোদনের কোন সুযোগ ও পরিবেশ না থাকায় বিশেষ করে শিশুদের বিনোদনের জন্য পরিবারের সদস্যরা তাদের ছেলে মেয়েদের ইচ্ছে পুরণের জন্য একবারের জন্য হলেও উপভোগ করতে আসেন পয়সারহাট সেতুতে।
সেতুটিতে সকল বয়সী নারী— পুরুষের মিলন মেলায় শহরের জীবনের যে কোন পার্কের চেয়ে এটি ছিল অনেকের কাছেই আকর্ষণীয় উপভোগ্য একটি স্থান। সেতুতে হলকা মৃদ বাতাস থাকার করনে ও অনেকের পছন্দের জায়গা এই সেতুতে। এখানে প্রেমিক জুটির রোমাঞ্চ, শিশু থেকে বৃদ্ধ বাবা মাকে নিয়ে কাটাছেন তাদের সন্তানেরা। প্রাকৃতিক শোভা উপভোগ করে সকাল ও বিকেল গড়িয়ে গভীর রাত পর্যন্ত সময় কাটানোর সকল উপাদান রয়েছে এখানে। প্রকৃতির নির্মল বাতাস, খোলা আকাশে মেঘের ভেলায় আত্মহারা হয়ে ভেসে চলেছেন যে যার স্বপ্নের গন্তব্যে। ঈদুল আজাহা কে কেন্দ্র করে অন্যান্য দিনের চেয়ে সেতু ও আশপাশের এলাকায় হরেক রকমের খাবার সাজিয়ে বসেছে দোকানীরা।
পর্যটনের সকল সুবিধা না থাকলেও আনন্দ উপভোগের কমতি ছিলনা তাদের আগত ভ্রমন পিাসুদের। বিশেষ কোন দিন ছাড়াও এই সেতুতে প্রতিদিন বিকেলে বিভিন্ন বয়সের নারী পুরুষেরা নির্মল বাতাসে ভ্রমন করেন তারা।