গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করেছেন। ঈদের দিন শনিবার সকাল ৬টার দিকে উপজেলার শিধুলী গ্রামে ঘটে এই ঘটনা।
স্থানীয়রা জানান, শিধুলী গ্রামের সায়েম হোসেনের ছেলে শামীমের সাথে একই গ্রামের জরিনা বেগমের মেয়ে শারমিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে পারিবারিক কলহ চলে আসছিলো। ঈদের দিন সকালে পারিবারিক কলহ শুরু হলে এই দম্পতি একসাথে কীটনাশক বিষপান করেন। এসময় তারা অসুস্থ হয়ে পড়লে আত্বীয়-স্বপন ও স্থানীয়রা তাদের গুরুদাসপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। তবে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বলেছেন, তারা দুজনই এখন শঙ্কামুক্ত আছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।