Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৫, ২০২৫ , ৩:১৫ অপরাহ্ণ

মহেশপুরে বিভিন্ন আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র,দেশিয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ জুয়েল রানা (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল রানা উপজেলার গয়েশপুর গ্রামের প্রবাসী জসীম উদ্দীনের ছেলে।

যৌথবাহিনী তার নিকট থেকে একটি ভারতীয় আরজি ফোরটিন মডেলের রিভলবার, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি পিস্তলের কভার, তিনটি মোবাইল ফোন, দুটি হাসুয়া ও একটি দা উদ্ধার করা হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী গয়েশপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে জুয়েল রানাকে আটক করা হয়। পরে তার বাড়ি থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ উদ্ধার করা হয়।আটক যুবকের বিরুদ্ধে মহেশপুর থানায় মাশলা হয়েছে।

প্রিন্ট করুন